বিজিএমইএ’র নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের মতবিনিময় সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৬

রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’ গত বৃহস্পতিবার পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে উম্মুক্ত আলোচনার আয়োজন করে। বিজিএমইএ’র সদস্য এমন ১৫০ শিল্পোদ্যোক্তা ঢাকার উত্তরা ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শনিবার (২৩ ডিসেম্বর) ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফোরাম জানায়, ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বক্তব্য দেন এবং তারা তাদের অভিমত তুলে ধরেন। বিজিএমইএ’র আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনটি এই সভার আয়োজন করে।

উদ্যোক্তারা এইচএস কোডের দ্বৈততা নিরসন, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, এক্সিট পলিসি, পণ্যের যৌক্তিক মূল্যসহ ৩২টি বিষয় উত্থাপন করেন। ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ প্রতিটি বিষয়ে তার ভিশন ও মিশন উপস্থাপন করেন।

তিনি বলেন, সদস্যদের স্বার্থেই বিজিএমইএ’কে কাজ করতে হবে। বিজিএমইএ’র আসন্ন নির্বাচনে তিনি ফোরাম প্যানেলের ওপর সকলকে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে সদস্যগণের স্বার্থ রক্ষায় ফোরাম অনন্য এক প্ল্যাটফর্ম।

এ প্রসঙ্গে তিনি কোভিড অতিমারির ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আমরা সে সময় একটি কারখানাও বন্ধ হতে দেইনি। পোশাক শিল্পে সার্বক্ষণিক সহায়তার জন্য প্যানেল লিডার প্রধামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উম্মুক্ত আলোচনায় ফোরামের সভাপতি আবদুস সালাম এবং মহাসচিব আসিফ ইব্রাহিমসহ প্যানেল সদস্যরা, সাবেক সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

/এস আই/আরআইজে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম