পোশাক শিল্প খাত থেকে নির্বাচিত ১৮ এমপিকে সংবর্ধনা দিলো সম্মিলিত পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ২২:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে সম্মিলিত পরিষদ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদ নির্বাচিত সংসদ সদস্যদের এ সংবর্ধনা প্রদান করে এবং প্রাণঢালা অভিনন্দন জানায়।

দেশের পোশাক শিল্পে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। সংবর্ধনা সভায় পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় এবং টেকসই শিল্প বিনির্মাণে নির্বাচিত সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, পোশাক খাত থেকে নির্বাচিত ১৮ জন সংসদ সদস্য হলেন, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান; সেপাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি, উইসডম অ্যাটায়ার্স লিমিটেডের চেয়ারম্যান এ কে এম সেলিম ওসমান, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম,  হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নসরুল হামিদ, রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম, শাশা ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান চয়ন ইসলাম, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান (বাদল), নিপা গ্রুপের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী, এক্সিস নিটওয়্যার লিমিটেডের দেওয়ান জাহিদ আহমেদ, স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান এবং এ অ্যান্ড এ ফ্যাশন স্যুয়েটারস লিমিটেডের মো. আব্দুল ওয়াদুদ।

বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬-এর জন্য সম্মিলিত পরিষদের প্রেসিডেন্ট টিপু মুনশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজিএমইএ’র সাবেক সভাপতি, সম্মিলিত পরিষদের জেনারেল সেক্রেটারি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ'র সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজিএমইএ'র সাবেক সভাপতিবৃন্দ‑ রেদওয়ান আহমেদ, মোস্তফা গোলাম কুদ্দুস, প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, এস.এম. ফজলুল হক, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএ’র বর্তমান সভাপতি ফারুক হাসান, বিজিইএমএ’র সিনিয়র সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের