‘কর্মসংস্থান বৃদ্ধি ও রফতানিযোগ্য পণ্য বাড়াতে কাজ করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানিযোগ্য পণ্য বাড়াতে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেছেন জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সরকার একটি গ্রাম, একটি পণ্য কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও রফতানিযোগ্য পণ্য বাড়াতে কাজ করছে। এ কর্মসূচি সফল করতে জাপানের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা প্রত্যাশা করি।’

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানান, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি এ কর্মসূচিকে সাধুবাদ ও সহযোগিতার আশা প্রকাশ করে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় জাপান। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী। আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড এক্সপো-২০২৫’ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের আশা করেন তারা।

পরে বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জানান, বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশা প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের