সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন প্রবণতায় শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এছাড়া গত কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে লেনদেন সামান্য বেড়েছে।
উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন কমেছে ২৬ কোটি টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে ৩৬ কোটি টাকা কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েব্সাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩০০ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩৬ কোটি টাকা।
লেনদেনের পাশাপাশি প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ১৪ দশমিক ৯১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭০৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা-বাংলা ফিন্যান্স, ইফাদ অটো, কাশেম ড্রাইসেল, সিএমসি কামাল, ওরিয়ন ফার্মা, ওয়ান ব্যাংক, আমান ফিড এবং ইউনাইটেড পাওয়ার।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৩ কোটি ২৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১০ কোটি টাকার বেশি।
বুধবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪০৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ দশমিক ১৫ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৩ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জিপিএইচ ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আইটিসি, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক এবং ওরিয়ন ফার্মা।
/এসএনএইচ








