‘আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ২০:২৯আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৫৬

জাতীয় বাজেটকে গণবান্ধব ও কর্মসংস্থানমুখী করতে হলে আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে। এ জন্য তেভাগা পদ্ধতিতে যেতে হবে। তেভাগা মানে হলো প্রথমত, উৎপাদনমুখী, দ্বিতীয়ত, ভৌতকাঠামো এবং তৃতীয়ত, সামাজিক উন্নয়ন। এ জন্য অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগ ‘বাজেট ও যুব সমাজের ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ।

তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে ভেঙে জনগণের শক্তিতে রূপান্তর করতে হবে। অসৎ আমলা, অসৎ রাজনীতিবিদ ও অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

সেমিনারে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যে যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য হাবীব ইমন বলেন, যুবকরাই বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কাঙ্ক্ষিত উন্নয়নে গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করছে। উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। দেশর কর্মক্ষম যুব জনগোষ্ঠীকে কাজের বাইরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই মুহূর্তে তাই বিশাল তরুণ ও যুব জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, মানুষের দেওয়া কর অনেকাংশেই সরকারের কাছে পৌঁছায় না, ফলে বাজেটে সরকার অনেক ঘাটতি পূরণ করতে পারে না। বাজেট দেওয়ার পর বরাদ্দের কোনও পরিবর্তন করা হয় না। কিন্তু বাজেট বরাদ্দের পর প্রজ্ঞাপন জারি করা হয় যে কোন কোন খাতে বাজেটে বরাদ্দ কাজ করবে না। এই সিন্ডিকেট থেকে বের হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন বলেন, সমাজের যুবকদের একটা বিরাট অংশ নিষ্ক্রিয়। এদের মধ্যে মাদকাসক্তির একটা প্রভাব বাড়ছে, যা সমাজের জন্য ভয়াবহ। নারী শ্রমিকদের ক্ষেত্রে অনেক জায়গাতেই নিয়োগপত্র দেওয়া হয় না। যেমন গৃহপরিচারিকা ও চা-শ্রমিকরা কর্ম নিয়ে অনিরাপত্তার মধ্যে থাকেন। যখন-তখন কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন জোরালো করতে হবে। শিক্ষিত যুবকদের মধ্যে কৃষি ক্ষেত্রে যাওয়ার একটা অনীহা দেখা যায়। এর কারণ কর্মক্ষেত্রে অমর্যাদাপূর্ণ অবস্থা। সরকারি চাকরি এখন শুধু স্থায়ী চাকরি নয়, ক্ষমতা, অবৈধ উপার্জন, বিলাসী জীবন হয়ে গেছে।

যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের