খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৪:৫৬আপডেট : ০৩ মে ২০২৫, ১৫:৪৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সোমবার (৫ মে) সকাল ১১টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে তার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের জমায়েত নিয়ন্ত্রণ নিয়ে জরুরি বৈঠক করছে বিএনপি। ইতোমধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে নেতারা আলাপ চালিয়ে যাচ্ছেন। সেদিন সপ্তাহের ব্যস্ততম দিন থাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও সড়কে তাদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা করছেন দলটির নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (৩ মে) জানান, শনিবার মাগরিবের নামাজের পর গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।

ধারণা করা হচ্ছে, বৈঠকের পর সাংবাদিকদের সামনে কথা বলবেন বিএনপি মহাসচিব।

সূত্র জানায়, খালেদা জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ভিড় হবে সোমবার সকাল থেকেই। সপ্তাহের ব্যস্ততম দিনে আগত নেতাকর্মীদের সড়কে অবস্থান করা নিয়মতান্ত্রিক করতে চেষ্টা চালাচ্ছে বিএনপি। বিষয়টিকে সামনে রেখে ঢাকার ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করছেন দলটির নেতারা।

দলীয় সূত্র জানায়, চিকিৎসা শেষে ঢাকায় ফেরাকে সামনে রেখে নেতাকর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও  খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে উপস্থিত হবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

ধারণা করা হচ্ছে, সোমবার বিমানবন্দর সড়কে ব্যপক যানজট সৃষ্টি হবে। যে কারণে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা আসতে পারে রবিবার (৪ মে) নাগাদ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের