অর্থমন্ত্রীর প্রশ্ন

পৃথিবীর কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৫:০৩আপডেট : ২৬ মে ২০২৪, ১৭:২৭

পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করেন, সাংবাদিকদের কাছে এমন প্রশ্ন রেখেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রবিবার (২৬ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক  ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান। তার সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাল্টা এই প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।

সাংবাদিকরা বলেন, ‘বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সব তথ্য থাকে। আমাদের ব্যাংকের ওয়েবসাইটে সেসব তথ্য থাকে না। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে যদি সেসব দেশের মতো সব তথ্য পাওয়া যায়, তাহলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের ধারেকাছেও যাবে না।’

সাংবাদিকরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, বাংলাদেশ ব্যাংকে কি সাংবাদিকরা কখনও প্রবেশ করতে পারবে না? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সেটি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত।’

এ সময় তিনি বলেন, ‘গভর্নর সরকারেরই একটি অংশ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থসচিব ছিলেন। ইদানীং তার সম্পর্কে যা বলা হচ্ছে, তা ঠিক না। তিনি এ দেশেরই মানুষ।’

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম