সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের

হিলি প্রতিনিধি
১৭ জুন ২০২৪, ১৫:৪৮আপডেট : ১৭ জুন ২০২৪, ১৫:৪৮

দিনাজপুরের বিরামপুরে সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মেসার্স মমতাজ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৪২) ও বিরামপুর উপজেলার দিওড় কুয়েতপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ইজিবাইকযাত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ (৭০)।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরা পারভীন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সকালে সেমাই কেনার জন্য ইজিবাইকে করে বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা এ কে আজাদ। পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালক এনামুলসহ গুরুতর আহত হন এ কে আজাদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি