বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৮:২৮আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৮:২৮

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতিতে জোরারোপ করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। রফতানির বাজার বহুমুখী করতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিশেষ করে নির্দেশনা দেওয়া হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সক্ষমতা বাড়াতে হবে।

সোমবার (১ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমাদের ট্রেড নিগোসিয়েশনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ জানিয়েছে। প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন নতুন অর্থবছরের প্রথমদিনে বাণিজ্য প্রতিমন্ত্রী যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

এসময় মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর প্রধানরা ও উর্ধ্বতন কর্মকর্তারা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এপিএ কার্যকরে কাজ করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রীও দায়ী করলেন বৃষ্টিকে
পূজায় কলকাতায় দেশীয় শাড়ির মেলা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত