বাণিজ্য প্রতিমন্ত্রীও দায়ী করলেন বৃষ্টিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৫:৫২ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:৫২

বৃষ্টির কারণেই সাময়িকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, দেশের ১৮ জেলায় এ সময় বন্যা হচ্ছে। এ ছাড়া সারা দেশে বৃষ্টির কারণে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। বাজারে এর প্রভাব পড়েছে। পণ্যের দাম বেড়েছে। তবে আমি মনে করি এটি সাময়িক।

শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটরিয়ামে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী অতীতের মতো আবারও বললেন, বৃষ্টি বা বন্যা পরিস্থিতিকে পুঁজি করে কোনও ব্যবসায়ীকে অসাধুভাবে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। আপনারা জানেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে গত ছয় মাসে কোনও ব্যবসায়ী সিন্ডিকেট করতে পারেননি।

তিনি বলেন, এখন দ্রব্যমূল্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনও সিন্ডিকেটের জন্য নয়। আপনারা দেখেছেন, কাঁচাবাজারে বসে পণ্য বিক্রি করার মতো পরিস্থিতি নেই। সারা দেশের মাঠঘাটে পানি, পণ্যের সরবরাহ ঠিকঠাকমতো হচ্ছে না।

সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, আমরা যেকোনও কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। আমাদের নজরদারি থাকবে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
ঘরহারা দুই শতাধিক পরিবার
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি, কিছু বলতে পারি না, সহ্যও করতে পারি না’
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির