চাকরিচ্যুতরা ফিরে আসছেন ইসলামী ব্যাংকে, আদেশ জারি

গোলাম মওলা 
০৭ আগস্ট ২০২৪, ১২:৪৬আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৬

ইসলামী ব্যাংক থেকে যাদের জোর করে ও বাধ্যতামূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের আবার ফেরার সুযোগ দিতে যাচ্ছে ব্যাংকটি। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের সহযোগী সব প্রতিষ্ঠানের জোর করে চাকরিচ্যুতদের স্ব স্ব প্রতিষ্ঠানে ফেরানোর জন্য আদেশ জারি করেছে ব্যাংকটির প্রশাসন। 

মঙ্গলবার (৬ আগস্ট) জারি করা আদেশে বলা হয়, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) এবং আইবিএফ কর্তৃক পরিচালিত সব প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে স্বেচ্ছায়/জোরপূর্বক/বাধ্যতামূলকভাবে যে সব জনবলকে অব্যহতি প্রদান অথবা গ্রহণে বাধ্য করা হয়েছে, তাদের সবার বরাবর পাঠানো পত্র বাতিল করা হলো। অর্থাৎ তাদের ওই তারিখ হতে পুনর্বহাল করা হলো। অনতিবিলম্বে এই ব্যক্তিদের পত্র ইস্যু করে কাজে যোগদানের জন্য অবহিত করা হবে।

এই আদেশে সই করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী।

এদিকে অচিরেই ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তারা ব্যাংকটিতে ফিরবেন বলে জানিয়েছেন ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান। তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়াই অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, সেসব নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে, তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে।’

এদিকে জামায়াতের ইসলামীর একটি প্রতিনিধি দল মঙ্গলবার ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াত নেতারা ব্যাংকটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলা তাতে সায় দিয়েছেন বলে জানান ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র।

তবে এ ব্যাপারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

/ইউএস/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী