সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৬৭০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৬, ১৬:৪২আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৬:৪২

ডিএসই ও সিএসই দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেন কমেছে ৬৭০ কোটি টাকা। যার মধ্যে ডিএসইতে কমেছে ৬২৯ কোটি এবং সিএসইতে কমেছে ৪১ কোটি টাকার কিছুটা বেশি।

তবে গত সপ্তাহে উভয় পুঁজিবাজারের সূচক সামান্য বৃদ্ধি পেয়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


গত সপ্তাহে ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৩ কোটি ৩০ লাখ ৭৭ হাজার ৯১৪ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৬২৯ কোটি টাকার কিছুটা বেশি।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬৯ পয়েন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে  এবং ২ দশমিক ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৪টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ৩৮টির এবং শেয়ার লেনদেন হয়টি ৫টি  কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ইস্টার্ন লুব্রিকেন্ট, জেমিনি সি ফুড, লিবরা ইনফিউশন, সিএমসি কামাল, ন্যাশনাল ফিড, আইটি কনসালটেন্ট, আমান ফিড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আমরা টেকনোলজি এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার।
গত সপ্তাহে সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১২৪ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৩৬০ টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৩৪৪ টাকার শেয়ার।
সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪১ কোটি ৪০ লাখ টাকার বেশি।
গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২ দশমিক ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৪৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৭৯৭ পয়েন্টে  এবং সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৭ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-প্রভাতী ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড, আইটি কনসালটেন্ট, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, বার্জার পেইন্ট, প্রিমিয়ার সিমেন্ট, আমান ফিড, প্রাইম টেক্সটাইল, লিবরা ইনফিউশন এবং আমরা টেকনোলজি।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান