এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫

কর কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে হাজির হয়ে সকাল ৯টা থেকেই নিজেদের কাজ শুরুর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে একাধিক দায়িত্বে থাকা কোনও কর্মকর্তা নিজ কার্যালয়ে উপস্থিত না থাকলে সেই কার্যালয়ে তার অবস্থান সংক্রান্ত তথ্য কাগজে নোটিশ আকারে লিখে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীদের এমন কয়েকটি নির্দেশনা দিয়েছে এনবিআর।

এতে বলা হয়, কর কমিশনার ও মহাপরিচালকরা তাদের অধীন অফিসগুলোর কর্মকর্তা বা কর্মচারীর অফিসে উপস্থিতির বিষয়টি দেখভাল করবেন। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সার্কেল কর্মকর্তা তার অধীন অফিসগুলোর কর্মকর্তা বা কর্মচারীর কর্মস্থলে উপস্থিতির বিষয়টি তদারকির পাশাপাশি প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

এনবিআর বলেছে, কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলের বাইরে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি মেনে চলতে হবে। সব স্তরের ঊর্ধ্বতন অফিস অধস্তন অফিসের ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করবে।

কোনও কর্মকর্তা ছুটিতে থাকলে, মিটিং বা অন্য কোনও কারণে অফিসের বাইরে থাকলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি লিখে দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। কর কমিশনার আইনানুগ বাধ্যবাধকতা ও এনবিআরের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে উপ-কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন করা থেকে বিরত থাকবেন। তিনি নিয়মিত সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করে সঠিকভাবে কর্মসম্পাদনের বিষয়ে নির্দেশনা দেবেন।

একইসঙ্গে রেঞ্জ কর্মকর্তা তার আওতাধীন সার্কেল অফিসগুলো ১৫ দিন পরপর পরিদর্শন করবেন। সার্কেল অফিসে স্টক রেজিস্টার (সার্কেলের রেজিস্টার্ড করদাতার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে), রিটার্ন রেজিস্টার, মাসিক কর নির্ধারণ রেজিস্টার, রেজিস্টার-৫ (আদায় রেজিস্টার), পুনঃউন্মোচন রেজিস্টার, জরিমানা রেজিস্টার, আপিল/ট্রাইব্যুনাল রেজিস্টার, গ্রহণ রেজিস্টার ও মুভমেন্ট রেজিস্টারগুলো সংরক্ষণ ও কর্মসম্পাদনের তদারকি করবেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী