আমান ফিডের প্রায় ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৬:২৪আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:২৪

আমান ফিড সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে আমান ফিড কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিটির মোট ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রবিবার আমান ফিডের মোট ৪০ লাখ ১ হাজার ১৯৭ ভলিউম শেয়ার হাতবদল হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা।
রবিবার আমান ফিডের শেয়ার দরের চিত্র গত বৃহস্পতিবার সর্বশেষ এ কোম্পানির শেয়ার বিক্রি হয়েছিল ৬০ টাকা ৯০ পয়সায়। রবিবার লেনদেনের শুরুতেই একই দামে শেয়ার লেনদেন শুরু হলেও ধীরে ধীরে বাড়াতে থাকে শেয়ার দর। এদিন ডিএসইতে এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৬৬ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন ৬০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। তবে সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৪০ পয়সায়।
২০১৫ সালে ‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
বর্তমান বাজার কোম্পানিটির মোট ৯ বোটি ৬৯ লাখ শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৮ দশমিক ২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫ শতাংশ শেয়ার রয়েছে।
রবিবার ১৬ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করছে লংকা-বাংলা ফিন্যান্স, ১৪ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা, ১০ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সিএমসি কামাল এবং ৯ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বেক্স ফার্মা কোম্পানির শেয়ার।
/এসএনএইচ  

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম