ছয় মাসের মধ্যে সরকারি এলসির দায় পরিশোধ: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সরকারি লেটার অব ক্রেডিটের (এলসি) দায় পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও ১২২টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান। বিকালে গভর্নরের পক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

বৈঠকে সরকারি এলসির বকেয়া পরিশোধে বিদেশি ব্যাংকগুলোকে আস্থা রাখার অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো নয়। সুতরাং টেনশনেরও কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশ অতীতের তুলনায় অর্থনৈতিকভাবে সংকটে পড়েছে বটে কিন্তু এখন পর্যন্ত এলসি পরিশোধে খেলাপি হয়নি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এলসির দায় মেটাতে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। এরইমধ্যে ৮০০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকিটা আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
গভর্নরের কাছে সাত দফা সুপারিশ দিলো বিসিআই
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের