ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৩:৪১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৩:৫২

ডিএসই’র শেয়ার হোল্ডার নির্বাচনের প্রার্থী রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ইমন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক বা শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই শেয়ারহোল্ডার ডিরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪ অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতিঝিলের ডিএসই ভবনে সকালে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে পরিচালক পদে দুইজন প্রার্থী লড়বেন। তারা হলেন- ডিএসইর সাবেক সভাপতি ও মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রকিবুর রহমান এবং বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন।
ডিমিউচ্যুয়ালাইজেশনের শর্ত অনুযায়ী, প্রথম বছর ডিএসইর ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। তৃতীয় পর্যায়ে দুই জন করে পরিচালক অবসরে যাবেন এবং নতুন দুইজনকে নির্বাচিত করা হবে।
ডিএসইর নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে প্রধান করে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম