৪ বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ১৯:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২০:০২

চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্র ঋণ উৎসাহিত করার অংশ হিসেবে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানের আয় বিগত সময়ে আয়করমুক্ত থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায়। এবার নতুন করে এ প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। এ আর্থিক প্রতিষ্ঠানটি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে। 

গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতির সুযোগ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশিত হয়। এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপ-ধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগেও ‘ক্ষুদ্র ঋণকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ২০০০ ও ২০০১ সালে ট্রাস্ট এবং লিগ্যাল অবলিগেশন কর্তৃক পরিচালিত ক্ষুদ্র ঋণের আয়কে মোট আয় নির্ধারণে অন্তর্ভুক্তি করা থেকে শর্তহীনভাবে অব্যাহতি প্রদান করে। পরবর্তী সময়ে এই অব্যাহতিকে আরও সুনির্দিষ্ট করার লক্ষ্যে সরকার অর্থ আইন, ২০০২-এর মাধ্যমে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪-এর সেকশন ৪৪(১) একটি অনুচ্ছেদ সংযোজন করে। এই সংযোজনীর ফলে রেজিস্ট্রিকৃত এনজিওগুলো ক্ষুদ্র ঋণের আয়ের ওপর থেকে আয়কর অব্যাহতি পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালে ৩১ ডিসেম্বর, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এবং ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর গ্রামীণ ব্যাংককে শর্তহীনভাবে আয়কর অব্যাহতি দিয়েছে। তবে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা থেকে বঞ্চিত হয় গ্রামীণ ব্যাংক। 

জানা গেছে, ওই সময় কর অব্যাহতি চেয়ে গ্রামীণ ব্যাংক সরকারের কাছে আবেদন করলেও তাতে সম্মতি মেলেনি। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক। জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।

/ইএইচএস/জিএম/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কর ব্যবস্থায় ‘বিপ্লব’ ও অর্থনৈতিক সংস্কার তদারকিতে নতুন কাঠামোর প্রস্তাব
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
এনবিআরের জাদুঘরে ইতিহাসের সাক্ষী, ৪০০ বছরের পুরোনো সনদ
সর্বশেষ খবর
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
খেলায় বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে মাইকিং, ছাত্রদল নেতাকে শোকজ
খেলায় বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে মাইকিং, ছাত্রদল নেতাকে শোকজ
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল