কাঁচাবাজার পরিদর্শনে এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ১৫:১০আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:১০

রাজধানীর কাওরান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)বাজার মনিটরিং টিম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রবিবার (১৩ অক্টোবর) বাজার পরিদর্শন করে এই টি।

টিমে নেতৃত্ব দেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান। বাজার পরিদর্শন শেষে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তিনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কাওরান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন কাওরান বাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

উল্লেখ্য, এফবিসিসিআই–এর বাজার মনিটরিংয়ে দেখা যায়, রবিবার কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে, খাসির মাংস ১০০০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা ও সোনালী মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের হালি ১৬৫ টাকা। এছাড়া, প্রতি কেজি আলুর দাম ৫৫ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান ছিল।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বৃষ্টির প্রভাব নেই সবজিতে, আমিষের বাজারে বাড়তি চাপ
নতুন পে স্কেল: বাজারে কী প্রভাব পড়তে পারে? 
‘দাম বেশি, প্রয়োজনীয় পণ্য বাদ দিয়েই বাজার থেকে ফিরতে হয়’
সর্বশেষ খবর
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
হুইলচেয়ারে বিশ্বকাপ কাভার, সাংবাদিক মানুর প্রশ্নের উত্তর দিয়ে মন জিতলেন মেসি 
হুইলচেয়ারে বিশ্বকাপ কাভার, সাংবাদিক মানুর প্রশ্নের উত্তর দিয়ে মন জিতলেন মেসি 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল