পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২৫, ০১:৫৪আপডেট : ০৩ মে ২০২৫, ০১:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) বিকাল আনুমানিক ৫টায় টুংগীপাড়া উপজেলার চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে এই পর্যন্ত মোট ১১ জনকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশীরা গোসল করে আসছিল। সম্প্রতি গোসল করার কারণে পুকুরপাড় ও পানি নোংরা করার অভিযোগ দেওয়া হয় পার্শ্ববর্তী গৌর বৈরাগীসহ তাদের বাড়ির মানুষদের ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে গৌর বৈরাগী ও নাসির মোল্লার বাগবিতণ্ডা হয়।

এর জেরে শুক্রবার বিকালে গৌর বৈরাগীসহ তার লোকজন জমির ধান কেটে বাড়ি ফেরার সময় নাসির মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। মারাত্মক আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি পুকুরে গোসল করা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। তবে অন্য সূত্রে জানা যায়, ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। কোনও পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সত্যতা জানা যাবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী