উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৬:০১আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৬:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৪৬৫ কোটি ৮২ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৩২ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে বেড়েছে ৯৮ কোটি ৩২ লাখ এবং সিএসইতে বেড়েছে ৬ কোটি ১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ৯৮ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, এএফসি অ্যাগ্রো, ওরিয়ন ইনফিউশন, আমান ফিড, ওরিয়ন ফার্মা, বিডি থাই, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, ইফাদ অটো এবং সমিট পাওয়ার।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩০ কোটি ৭৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়ে ৬ কোটি ১ লাখ টাকার বেশি।
মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০৭ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাটা সু, লংকা-বাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়ান ব্যাংক এবং আমান ফিড।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম