সাদ মুসা গ্রুপের এমডি মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৮:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন, দুদকের উপ-পরিচালক রাম প্রসাদ মণ্ডল তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, মোহসিন এবং অন্যান্যদের বিরুদ্ধে নামে-বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতি এবং কাগুজে বিল সৃষ্টি করে ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে মুহাম্মদ মোহসিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুসারে, অভিযোগ সংশ্লিষ্ট মুহাম্মদ মোহসিন দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া রহিত করা আবশ্যক।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসে মেসি 
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসে মেসি 
বর্ষার ভ্যাপসা গরমে এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
বর্ষার ভ্যাপসা গরমে এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
অবশেষে যুক্তরাষ্ট্রের মাঠে নেইমারের অনুশীলন
অবশেষে যুক্তরাষ্ট্রের মাঠে নেইমারের অনুশীলন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি