ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসে মেসি 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৮:১৪আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:১৪

আগে থেকেই জানা ছিল আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে নামলেই ইতিহাস গড়বেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত সেটি করেছেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন তিনি।

৩৮ বছর বয়সী মেসি চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন। আজ এই ম্যাচে তিনি নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচও খেলতে নামেন। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়া তৃতীয় ফুটবলার। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়া।

মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও এই রেকর্ডে ভাগ বসাতে পারেন। যদি বুধবার কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নামেন, তাহলে ছয়টি বিশ্বকাপে খেলার নজির স্পর্শ করবেন পর্তুগিজ তারকা।

মেসি প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরে। ২০২২ কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে কাতারে তিনি দেখিয়েছিলেন তার জাদুকরী নৈপুণ্য। সাত গোল করে দলকে শিরোপার পথে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ছিল দুটি গোল।

এরপর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
সর্বশেষ খবর
আমের মৌসুম থাকতেই ঘরে বানিয়ে ফেলুন ‘আম কুলফি’
আমের মৌসুম থাকতেই ঘরে বানিয়ে ফেলুন ‘আম কুলফি’
যে বিখ্যাত রেস্তোরাঁয় চীনা কর্মকর্তাদের প্রবেশ নিষেধ
যে বিখ্যাত রেস্তোরাঁয় চীনা কর্মকর্তাদের প্রবেশ নিষেধ
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা