পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৫ এপ্রিল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৮ পয়সা।
/এসএনএইচ








