জাহিন স্পিনিংয়ের পুনর্মূল্যায়িত সম্পদ মূল্য ২২ কোটি ৩৮ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৩:৫৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৩:৫৭

জাহিন স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেডের পুনর্মূল্যায়িত সম্পদের পরিমান দাঁড়িয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
কোম্পানিটির সম্পদ পুনঃর্মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানিটির হিসাব মতে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির সম্পদ ছিল ৮ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৩১৭ টাকার। সে হিসাবে কোম্পানির সম্পদ বেড়েছে ১৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ১৮৩ টাকা বা ১৫৭ দশমিক ৫১ শতাংশ।
কোম্পানি সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানির পর্ষদ সভায় কোম্পানির মালিকানাধীন জমিসহ সব সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়। যোগ্য ভ্যালুয়েশন কোম্পানির মাধ্যমে পুনর্মূল্যায়ন করার পর  কোম্পানির জমি ও সংশ্লিষ্ট সম্পদের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২২ কোটি ৩৮ লাখ।
২০১৪ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে কোম্পানিটি ১২ কোটি টাকা সংগ্রহ করে।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক