উভয় পুঁজিবাজারে বড় দরপতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৫:১৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৫:১৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদন বড় পতন দিয়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩৯৭ কোটি ৫১ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৮২ লাখ টাকা।

বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে কমেছে ৬৪ কোটি ৩২ লাখ এবং সিএসইতে কমেছে ৪ কোটি টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৭৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি ৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৬৪ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ২০ দশমিক ০৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সামিট পাওয়ার, এএফসি অ্যাগ্রো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লংকা-বাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, অলিম্পিক এক্সসেসরিজ, শাহজিবাজার পাওয়ার এবং ওরিয়ন ফার্মা।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৭৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৯৯ লাখ টাকার বেশি।
বুধবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪৯ দশমিক ৭১ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, অলটেক্সটাইল, প্রাইম লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক এক্সসেসরিজ, বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, আমান ফিড, খান ব্রাদার্স এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম