খেজুর আমদানিতে শুল্ক-কর কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ২২:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২৩:০৫

নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানিনির্ভর খাদ্য পণ্যের শুল্ক-কর কমানো এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। এর মধ্যে খেজুর আমদানিতে ২৪.৯০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআর মনে করে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমানোর ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা কমতে পারে। আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর ফলে খেজুরে আমদানি বাড়বে। বাজারে খেজুরের সরবরাহও বেড়ে যাবে। এতে খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, খেজুর একটি আমদানিনির্ভর ফল যা সকল শ্রেণির মানুষের ইফতারের অপরিহার্য উপাদান। পবিত্র রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫%, অগ্রিম আয়কর ১০% থেকে কমিয়ে ৩%  এবং বিদ্যমান ৫% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট করভার ৬৩.৬০% থেকে কমিয়ে ৩৮.৭০% নির্ধারণ করা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ