নিউজপ্রিন্ট আমদানির শুল্ক কমলো ২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২০:৩৫আপডেট : ০২ জুন ২০২৫, ২০:৪৮

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্র শিল্পের জন্য নিউজপ্রিন্ট আমদানির শুল্ক হার ২ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সোমবার (২ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এই সংক্রান্ত আদেশ জারি করে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশন ও বেতার বার্তার মাধ্যমে বাজেট ঘোষণার সময় শুল্ক হ্রাসের বিষয়টি উল্লেখ না করলেও আইআরডির আলাদা আদেশে বলা হয়েছে, তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথভাবে নির্ধারিত বার্ষিক কোটা বা এনটাইটেলমেন্ট অনুযায়ী আমদানি করা নিউজপ্রিন্টের ওপর এই শুল্কহার কার্যকর হবে। তবে শুল্কছাড় সুবিধা পেতে আমদানিকৃত কাগজের প্রস্থ ২৮ ইঞ্চির কম হতে হবে।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) প্রাক-বাজেট আলোচনায় তিনটি প্রস্তাব তুলে ধরেছিল। এর মধ্যে কেবল নিউজপ্রিন্ট আমদানির শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাবটি আংশিকভাবে গৃহীত হয়েছে।

নোয়াবের বাকি দুটি প্রস্তাব ছিল—নিউজপ্রিন্ট আমদানির সময় ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে ঘোষণা দিয়ে করপোরেট কর অবলোপন বা সর্বনিম্ন হারে নির্ধারণ করা। তবে বাজেট বক্তব্যে এই দুটি প্রস্তাবের বিষয়ে অর্থ উপদেষ্টা কোনও মন্তব্য করেননি।

সংবাদপত্র শিল্পের প্রতিনিধিরা বলছেন, বর্তমান কঠিন সময় অতিক্রমে এই খাতকে সমর্থন দিতে আরও প্রণোদনার প্রয়োজন ছিল। যদিও শুল্ক হার হ্রাসকে তারা স্বাগত জানিয়েছেন, তবে অন্যান্য দাবিগুলোর ব্যাপারে সরকারের নীরবতা তাদের হতাশ করেছে।

/জিএম/আরআইজে/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২০:৩৫
নিউজপ্রিন্ট আমদানির শুল্ক কমলো ২ শতাংশ
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?