জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৫, ১৫:৫২আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:৫২

চিকিৎসক, কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আসরের নামাজের পর বিকাল সাড়ে ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন—বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ সংগঠনটির অন্যান্য উপদেষ্টা এবং সদস্যরা।

প্রসঙ্গত, ১৮ জুন ডা. জুবাইদা রহমানের জন্মদিন। তিনি একাধারে একজন চিকিৎসক, সমাজসেবী ও কবি। ডা. জুবাইদা রহমান কবিতা লেখেন। দলীয় সূত্র জানায়, আগামী কিছুদিনের মধ্যে তার কবিতাসমগ্র প্রকাশ হবে।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি