প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম ফেস্ট শুরু ১৮ মার্চ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ২০:৪৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২০:৪৫

ইয়ুথ টুরিজম ফেস্টিভ্যাল লোগো ভিজিট বাংলাদেশ ইয়ার উপলক্ষে আগামী ১৮ মার্চ দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম ফেস্ট-২০১৬।

ইয়ুথ টুরিজম ফেস্টিভ্যাল-০২ ওই দিন ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উৎসবটি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
যুব সমাজকে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত করতে মাসিক ‘পর্যটন বিচিত্রা’ এ মেলার আয়োজন করেছেন। মেলায় সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
ইয়ুথ টুরিজম ফেস্টিভ্যাল-০১ দুইদিনব্যাপী ওই উৎসবে ক্যাম্পিং, হাইকিং, ট্রাকিং, ক্লাইম্বিং, প্যারসেইলিং, সাফিং, স্নোরকলিং, স্কুবা ডাইভিং, সাইক্লিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার গিয়ার প্রদর্শন করা হবে।
এছাড়া থাকছে ভ্রমণ আড্ডা, ভ্রমণ গল্প বলা, অ্যাডভেঞ্চার ডেমুনেস্ট্রেশন ও ট্রেনিং।  আর যুব পর্যটনকে উৎসাহিত করতে দেশের বিভিন্ন অ্যাডভেঞ্চার ট্যুরের রেজিস্ট্রেশন করা যাবে ওই  উৎসবে।
ইয়ুথ টুরিজম ফেস্টিভ্যাল-০৪ সন্ধ্যার আয়োজনে থাকবে  অ্যাডভেঞ্চার ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  এছাড়া বাংলাদেশ স্কাউটসের সহযোগিহতায় ওই উৎসবে থাকবে ক্যাম্পিং বিষয়ে বিভিন্ন আয়োজন।
উৎসবের দ্বিতীয় পর্বে ট্রাকিং রুট উন্নয়নের লক্ষ্যে থাকবে অ্যাডভেঞ্চার ট্যুর, ট্রেনিং ও যুব পর্যটনে উৎসাহিত করতে নান আয়োজন।
উৎসবের তৃতীয় ও সমাপনী পর্বে থাকবে অ্যাডভেঞ্চার ফটো এক্সিবিশন, ট্রাকিং ডুকমেন্ট্রি, অ্যাডভেঞ্চার গ্রুফ প্রেজেন্টেশন ও ইনেসপারেশন এওয়ার্ড প্রদান।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের