পদত্যাগ সমাধান নয়

গোলাম মওলা
১৭ মার্চ ২০১৬, ০০:২৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০০:২৯

বাংলাদেশ ব্যাংক-ড. আতিউর রহমান রিজার্ভের প্রায় ৮শ’ কোটি টাকা চুরির পর সরকারের চাপে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান। এতে গভর্নর পদে পরিবর্তন হলেও কেন্দ্রীয় ব্যাংকের ইমেজ সংকট পুনরুদ্ধার হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের হারিয়ে যাওয়া ইমেজ ফেরাতে হলে পুরো ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া দক্ষ ও সৎ ব্যক্তিদের ব্যাংকিং খাতে নিয়োগ দিতে হবে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ দুই অর্থনীতিবিদ।তারা বলেছেন, গভর্নর পদ থেকে সরে দাঁড়ানো কোনও সমাধান নয়, সমাধান হচ্ছে, ব্যাংক খাতকে সঠিকভাবে পরিচালিত করা।
এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,অনেক দেশেই মন্ত্রী পর্যায়ে বা গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করার নজির আছে। বাংলাদেশেও এমন নজির আছে। রিজার্ভের টাকা চুরি হওয়ার পর গভর্নর পদ থেকে ড. আতিউর রহমান সরে দাঁড়ানোতে খুব বেশি উপকার হয়েছে এমনটি নয়, পদত্যাগ কোনও সমাধান নয়, সমাধান হচ্ছে- এ বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা কী করবেন। কারণ, আগে জানতে হবে কীভাবে এই ঘটনা ঘটেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কাদের কারণে এই ঘটনা ঘটেছে। যারা চুরির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে হবে। আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তদন্ত কমিটি এ ব্যাপারে অবশ্যই সাজেশন দিয়ে যাবেন। তৃতীয় বিষয় হচ্ছে, চুরি যাওয়া সব টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। শুধু এখানেই শেষ নয়, যাদের কারণে হলমার্ক ঋণ কেলেঙ্কারিসহ অন্যান্য ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের রির্জাভের প্রায় ৮শ কোটি টাকা চুরি হওয়ার ঠিক একমাস ৯ দিন পর মঙ্গলবার পদত্যাগ করলেন ড. আতিউর রহমান।

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী