ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপির নীতিমালা শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অধীন বিতরণকৃত ক্ষুদ্র, মাঝারি ও মাইক্রো (সিএমএসএমই) এবং অন্যান্য খেলাপির বিপরীতে প্রভিশন বা সংস্থান সংরক্ষণের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ডিসেম্বর) এক সার্কুলার জারি করে সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, কোনও আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই ঋণের নিম্নমান বা প্রাথমিক মানের খেলাপি ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। সন্দেহমান বা মধ্যম মানের খেলাপি ঋণের বিপরীতে ২০ শতাংশ হারে আর মন্দ ও ক্ষতি মানের খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

সিএমএসএমই ঋণ বাদে অন্যান্য সব ঋণের খেলাপি ঋণে নিম্নমানের বিপরীতে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ ও ক্ষতি মানের ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

‘বিশেষ উল্লেখ হিসাব’ (এসএমএ)- এর অধীনে শ্রেণিকৃত ঋণের হিসাবের বকেয়া স্থিতি থেকে স্থগিত সুদ বাদ দেওয়ার পর প্রাপ্ত স্থিতির ওপর ৫ শতাংশ হারে প্রভিশন বা সংস্থান সংরক্ষণ করতে হবে। তবে, সিএমএসএমই ঋণের ক্ষেত্রে প্রভিশন হার হবে শূন্য দশমিক ২৫ শতাংশ। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের