শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সূত্র জানা গেছে।
কোম্পানিটিকে পুঁজিবাজারে মোট ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা পুঁজি সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে কিনবেন বিনিয়োগকারীরা।
২০১৪ সালের ৩১ জুলাই সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা।
আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা মেয়াদি আমানত হিসেবে এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে কোম্পানিটি। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করা হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
/এসএনএইচ








