এসি, মোটরসাইকেল ও ফ্রিজ উৎপাদনকারীদের জন্য কর দ্বিগুণ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫

মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর দ্বিগুণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদন থেকে এ শিল্পের আয়ের ওপর ২০ শতাংশ কর দিতে হবে। এ পরিবর্তন ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।

পাশাপাশি, এসব কোম্পানির জন্য আমদানির ওপর অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আদেশ জারির দিন থেকে কার্যকর হবে।

২০২১ সালে জারি হওয়া একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) অনুযায়ী এ কোম্পানিগুলোর ২০৩২ সাল পর্যন্ত হ্রাসকৃত ১০ শতাংশ কর সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন বছরের মধ্যেই সে প্রণোদনা প্রত্যাহার করে করহার দ্বিগুণ করা হলো।

জানা গেছে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত উৎপাদকেরা ৫ শতাংশ করহার উপভোগ করেছিলেন। পরে ২০২১ সালে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।'

এদিকে, প্রায় ৫০টির মতো পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ নিয়ে আলোচনার মধ্যেই নতুন খাতে করের হার বাড়ানোর এ সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিয়ে শিল্প বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভ্যাট ও সম্পূরক শুল্কবৃদ্ধির পাশাপাশি করের এ উত্থানে গ্রাহকের খরচ বাড়বে এবং উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী