শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৬, ১৮:৪৩আপডেট : ০৭ মে ২০২৬, ২০:২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণি বিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ঈদুল আজহা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। 

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঈদ সামনে রেখে ক্রেতাদের কেনাকাটায় সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে। 

দোকান মালিক সমিতির নেতারা মনে করছেন, সময় বাড়ানোর ফলে ঈদকেন্দ্রিক কেনাকাটায় ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও অতিরিক্ত সময় পেয়ে বিক্রি বাড়ানোর সুযোগ পাবেন। 

/জিএম/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
রাত ৮টায় দোকানপাট বন্ধে বিদ্যুৎ সাশ্রয় কতটুকু, আর ব্যবসায় ক্ষতি কতটা
রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা 
সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা 
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি
কলকাতার নিউ মার্কেটের হোটেলপাড়ায় কতটা নিরাপদ রাতের ঘুম
কলকাতার নিউ মার্কেটের হোটেলপাড়ায় কতটা নিরাপদ রাতের ঘুম
ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজ ও নোবেলের কনসার্টের অনুমতি বাতিল
ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজ ও নোবেলের কনসার্টের অনুমতি বাতিল
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক