ব্যাংকের সিনিয়র অফিসার পদে পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ২২:৫৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৫৯

আগামী ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদান করা কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য ডিপ্লোমা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সার্কুলার ইস্যু করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে প্রথম পদোন্নতির জন্য ‘জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি)’ ডিপ্লোমা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আর দ্বিতীয় পদোন্নতির জন্য প্রয়োজন হবে ‘অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)’ ডিপ্লোমা।

প্রথম পর্বের ডিপ্লোমা ব্যাংকিং সম্পর্কিত মৌলিক জ্ঞান এবং দ্বিতীয় পর্বে উচ্চতর ব্যাংকিং দক্ষতা অর্জন বিষয়ক হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরতদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংক বরাদ্দকৃত নম্বরের মধ্যে জেএআইবিবি এবং এআইবিবি ডিপ্লোমার জন্য মোট ১০ নম্বর যোগ করা হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি হতে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্য কোনও ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে।

তবে, সিনিয়র অফিসার বা সমমানের পদে ১৫ বছর অতিক্রান্ত কর্মকর্তারা এই পরীক্ষায় উত্তীর্ণ না হলেও পূর্ণ নম্বর পাবেন।

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের জন্য ব্যাংক আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে। জেএআইবিবি উত্তীর্ণের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং এআইবিবি উত্তীর্ণের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা প্রণোদনা দিতে হবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী