পুঁজিবাজারের তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেডের নতুন মিল্যাং ইউনিটের
উৎপাদন শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে।
গত শনিবার (১৯ মার্চ) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রাস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন এ প্রকল্পটি নির্মাণ করেছে।
গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা।
/এসএনএইচ/







