রাইস ব্রান তেল রফতানি নিরুৎসাহিত করতে রেগুলেটরি শুল্ক আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে রাইস ব্রান (চালের কূড়া থেকে উৎপাদিত) তেল রফতানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, রফতানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রফতানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

এনবিআর বলছে, ভোজ্যতেল একটি অপরিহার্য খাদ্যপণ্য, যার সরবরাহ মূলত আমদানিনির্ভর। দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার বেশিরভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১ দশমিক ২ থেকে দেড় লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল (পরিশোধিত বা অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশি দেশে রফতানি হয়ে যায়।

অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ মেটাতে সক্ষম উল্লেখ করে সংস্থাটি আরও বলছে, দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করা যায়।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী