মেট্রোরেল স্টেশনে বসছে এটিএম মেশিন, যাত্রীরা পাবেন ব্যাংকিং সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১

ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের আর্থিক লেনদেন সহজ করতে এটিএম (ATM) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM) বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (১৩ ফেব্রুয়ারি)  ডিএমটিসিএল'র ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল থেকে জানানো হয়, মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা দিতে গত ১২ ফেব্রুয়ারি উত্তরায় মেট্রোরেল ভবনে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যাংকের সঙ্গে ডিএমটিসিএল-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই চুক্তির আওতায়, মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন বসানো হবে, যাতে যাত্রীরা কর্মস্থলে যাওয়ার পথে বা ফেরার সময় সহজেই টাকা তুলতে ও জমা দিতে পারেন। এতে দৈনন্দিন ব্যাংকিং লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন। ডিএমটিসিএল-এর পক্ষে কোম্পানি সচিব এবং ব্যাংকগুলোর পক্ষে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন।

/জেডএ/এস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের