বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

গোলাম মওলা
২০ মার্চ ২০১৬, ২০:৩২আপডেট : ২০ মার্চ ২০১৬, ২০:৩২

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকসহ সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার নতুন গভর্নর হিসেবে যোগদান করেন ফজলে কবির। এ দিন সকালে গভর্নর ভবনের তৃতীয়তলায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুরে এই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন নতুন গভর্নর ফজলে কবির।
এদিকে গভর্নরের বিফ্রিং শেষে ৩০তলা ভবনে প্রবেশ করতে চাইলে বিপত্তিতে পড়েন সাংবাদিকরা। অনেকে বিভিন্ন তথ্যের সন্ধানে গিয়ে ফিরে আসেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ৩০তলা ভবনের প্রত্যেক দরজায় স্বয়ংক্রিয় তালা লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, কর্মকর্তারা ডিজিটাল আইডি কার্ড পাঞ্চ করে ব্যাংকে প্রবেশ করলেও সাংবাদিকদের জন্য কোনও ব্যবস্থা রাখা হয়নি। এর ফলে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। এর মাধ্যমে সর্বসাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করার পাশাপাশি সব কর্মকর্তার যাতায়াতের রেকর্ড কম্পিউটারে সংরক্ষণ করা হচ্ছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের