ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৫, ১৭:০৭আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:১২

আসন্ন ঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪–২৫ অর্থবছরের (মার্চ ২০২৫ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য খাতের রফতানি ভর্তুকি বাবদ সাত হাজার কোটি টাকা ছাড় করার আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

অর্থসচিবকে লেখা এক চিঠিতে অর্থছাড়ের আবেদন করেছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এই অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা আছে।

মঙ্গলবার (৪ মার্চ) লেখা ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। এর আগেও বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে শ্রম অসন্তোষ বিরাজমান থাকায় কারখানা বন্ধ ছিল। সে কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। উৎপাদন খরচও বেড়েছে।

দেশের রফতানি শিল্পের ওপর ক্রেতাদের আস্থা ধরে রাখতে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই মূল উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে কার্যাদেশ নিতে বাধ্য হয়েছিলেন। এই পরিস্থিতিতে কার্যাদেশ বাড়লেও বিভিন্ন কারখানায় নগদ অর্থের সংকট আছে।

এ ছাড়া সামনেই আছে বেতন ও ঈদের বোনাসের বড় চাপ। কঠিন এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে আবার শ্রম অসন্তোষ সৃষ্টির আশঙ্কা রয়েছে। তখন স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ পাবে বলে মনে করছে বিকেএমইএ।

এই বাস্তবতায় বিকেএমইএ ১৫ রমজানের মধ্যে রফতানি ভর্তুকির সাত হাজার কোটি টাকা ছাড় করার আবেদন করেছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি