ডেসকো বোর্ডের ৫০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ০০:৪১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০০:৪১

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৫০০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় মিরপুরের ডেসকো'র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়। ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার শুরুতে পবিত্র মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকোর মাধ্যমে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ৫০০তম বোর্ড সভায় ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালকসহ সব সদস্যের উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান মানসম্মত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ হন।

সভায়  প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য এবারের পবিত্র মাহে রমজানে ডেসকোসহ সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। কোনও যাদু-মন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারা দেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, অতিরিক্ত সচিব (অব.) ও পরিচালক এ এইচ এম জিয়াউল হক, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী