ভ্রমণ কোম্পানির দর পতনে নিম্নমুখী লন্ডন পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১৬:৪৭আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:৪৮

মঙ্গলবার লন্ডনের পুঁজিবাজারের লেনদেন যুক্তরাজ্যে ভ্রমণ কোম্পানির শেয়ার দাম কমে যাওয়ায় মঙ্গলবার লন্ডনের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৮০ শতাংশ কমে ৬ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।
মূলত ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলার পর থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বিমান ও ভ্রমণ বিষয়ক কোম্পানিগুলোর শেয়ারদরে ব্যাপক পতন প্রবণতা লক্ষ্য করা যায়।
মঙ্গলবার ব্রিটিশ এয়ার ওয়েজের আইএজি এয়ারলাইনস কোম্পানির শেয়ার দর ৩ দশমিক ৯০ শতাংশ এবং ইজিজেট কোম্পানির শেয়ার ৩ শতাংশ কমে যায়। এছাড়া বিশ্বের বড় হোটেল ব্যবসায়ী ইন্টারকন্টিনেন্টালের শেয়ার দর ২ দশমিক ৫০ শতাংশ কমে যায়।
আর ভ্রমণ কোম্পানিগুলোর মধ্যে টিইউআই’র শেয়ার দর ২ দশমিক ৮০ শতাংশ এবং থমাস কুক কোম্পানির শেয়ার ৫ শতাংশ দর হারায়।
এছাড়া বিটি গ্রুপ কোম্পানির শেয়ার ২ শতাংশ কমে যায়। মূলত টেলিকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান অফকন কোম্পানি কর্তৃপক্ষকে উচ্চ গতির ক্যাবল ইন্সটল ও সেবার দাম কমাতে বলায় কোম্পানিটির শেয়ার দর কমথে থাকে।
তবে আইজি গ্রুপের তৃতীয় প্রান্তকে মুনাফা ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাওয়ার খবরে কোম্পানির শেয়ার দাম ১৮ শতাংশ বৃদ্ধি পায়।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৫০ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ২০ শতাংশ কমেছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ৭ দশমিক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৮৭০ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪৪১ পয়েন্টে, ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৪১০ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯০০ পয়েন্টে, মস্কোর এমআইসিইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে