আবার রেকর্ড দামে স্বর্ণ, ভরি ছাড়ালো ১ লাখ ৬৩ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ২২:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২২:৫৫

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এর ফলে মূল্যবান এই ধাতুটি পৌঁছেছে নতুন রেকর্ড দামে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে জানায়, রবিবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ১০ এপ্রিল ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়ে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেই দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

বর্তমান নির্ধারিত দামে, ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে মাত্র তিন মাসের ব্যবধানে মোট ১৪ দফায় সোনার দাম বাড়ানো হলো, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম