চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ: আইএমএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ২১:৪২আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১:৪২

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৮ শতাংশ দিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাসের পাশাপাশি আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত হবে বলে বলা হয়েছে।

আইএমএফ-এর এই প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশ থাকবে। গত দুই বছর ধরে বাংলাদেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে, গত মার্চে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ এবং গত এক বছরে গড় মূল্যস্ফীতি ১০.২৬ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় গত কিছুদিন আগে তার জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৫.২ শতাংশ নির্ধারণ করেছে। এর আগে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

বিশ্বব্যাংক–আইএমএফ-এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৮ শতাংশ এবং এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে।

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়েছে, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এই যৌথ সভায় অংশ নিচ্ছে, যার নেতৃত্বে আছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভা চলাকালে বাংলাদেশকে প্রতিশ্রুত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি থেকে সরে আসছে সরকার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের