উভয় পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেনে বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৫:১৮আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৫:১৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজালে লেনদেন গত কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৫৭ পয়েন্ট।

এছাড়া গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৯৫ কোটি ৬ লাখ টাকার বেশি। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৪৩৮ কোটি ৫৫ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৯০ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ১৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো, আমান ফিড, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।
বুধবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৪১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ৪ কোটি ১০ লাখ টাকার বেশি।
বুধবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ১৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৪ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট কমে ৯৭৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, এমারেল্ড অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, এনএফএমএল, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার দর।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম