ভারত-পাকিস্তান যুদ্ধের খবরে শেয়ারবাজারে বড় ধস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১১:৫২আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:২৯

ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের লেনদেনেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই সূচকের ধস নামে। প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক পড়ে ৫০ পয়েন্টের বেশি, আর ১০ মিনিটের মধ্যে পতন হয় ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। অপরদিকে ডিএসইএস সূচক কমে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক কমে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।

লেনদেনের তালিকায় আজ শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরপর অবস্থান করছে এনআরবি ব্যাংক ও বিচ হ্যাচারি লিমিটেড। তবে বাজারের সার্বিক চিত্র বেশ হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।

বিশ্লেষকদের মতে, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। তারা বলছেন, আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে, যা বিনিয়োগকারীদের সর্তক করে তোলে এবং তাৎক্ষণিকভাবে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞরা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা ও ধৈর্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
পাক-ভারত সংঘাতে পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করলো চীন 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী