সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৮:৩৬আপডেট : ১৩ মে ২০২৫, ১৮:৩৬

সোনালী ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করলো। এবার প্রতিষ্ঠানটি নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে, যা গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন কার্ড লেনদেন নিশ্চিত করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান বলেন, ‘সম্প্রতি আমরা নিজস্ব পেমেন্ট সুইচ বাস্তবায়ন করেছি। এর ফলে গ্রাহকরা এখন তৃতীয় কোনও পক্ষের ওপর নির্ভর না করেই আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড ও ভার্চুয়াল কার্ড সেবা পাবেন। এটি গ্রাহকসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটালাইজেশন ব্যাংকিং খাতকে আরও উন্নত, নিরাপদ, টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলছে। তাই আমরা নিজস্ব একটি আধুনিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছি, যার মাধ্যমে বাংলা কিউআর কোডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন করা সম্ভব হবে। পাশাপাশি এখন গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে কার্ড ইস্যু করা সম্ভব হবে।’

বর্তমানে সোনালী ব্যাংকের ১৪ লাখের বেশি গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এতদিন এসব কার্ডভিত্তিক লেনদেন পরিচালনায় তৃতীয় পক্ষ ভেন্ডরের ওপর নির্ভর করতে হতো, যা খরচ এবং সময়—দুটিই বাড়িয়ে দিত। নতুন পেমেন্ট সুইচ চালুর মাধ্যমে ব্যাংকটি সেই নির্ভরতা কাটিয়ে নিয়ে এসেছে নিজের নিয়ন্ত্রণে। যা সেবা প্রদানে স্বচ্ছতা, গতি ও ব্যয় সাশ্রয় নিশ্চিত করবে।

গ্রাহকসেবার মান উন্নয়নের অংশ হিসেবে সোনালী ব্যাংক সারা দেশে আরও ১৫৫টি নতুন এটিএম বুথ স্থাপন করছে, যার ফলে ২৪/৭ নিরবচ্ছিন্ন সেবা গ্রহণ করা যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী, নিজস্ব এই ডিজিটাল পেমেন্ট অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে তারা গ্রাহক সেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রযুক্তিগত অগ্রগতির পথিকৃত হিসেবে নিজেদের আরও সুসংহত করবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার