বাজারভিত্তিক বিনিময় হার চালু, স্থিতিশীল ডলারের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৪:৫৫আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:৫৫

বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও দেশে ডলারের দাম স্থিতিশীল রয়েছে। আমদানি এলসির (ঋণপত্র) জন্য অধিকাংশ ব্যাংক বৃহস্পতিবার (১৫ মে) ডলার ১২২ টাকায় লেনদেন করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে দুইটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রবাসী আয় (রেমিট্যান্স) ১২২ টাকা ৫০ পয়সা দরে কিনেছে। তারা জানিয়েছে, লাভের বিষয়টি বিবেচনা না করে গ্রাহকের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ট্রেজারি প্রধান নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই দিন কোনও মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি।

ব্যাংকারদের ভাষ্য, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ফলে ডলারের সরবরাহও যথেষ্ট রয়েছে। এ কারণে বাজারে কোনও অস্বাভাবিকতা বা ডলার সংকট দেখা যায়নি।

উল্লেখ্য, এর আগের দিন (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক বিনিময় হার চালুর ঘোষণা দেয়। এর আওতায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দর-দাম আলোচনা করে ডলার লেনদেন করতে পারবে, যা আইএমএফের শর্ত পূরণের একটি অংশ।

তবে বাজারভিত্তিক হার চালু হলেও এখনও একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিনিময় হার বজায় রাখতে হবে—এমন একটি 'অঘোষিত ব্যান্ড' থাকছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাজারে হস্তক্ষেপ করবে— ডলার কিনবে বা বিক্রি করবে।

এর আগে, ডলারের ক্রয় ও বিক্রয় দরের মধ্যে সর্বোচ্চ ১ টাকার ব্যবধান রাখার নির্দেশনা ছিল। ১৩ মে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে সেটিও বাতিল করা হয়েছে।

গত কয়েক মাস ধরেই ব্যাংকগুলো ১২২ থেকে ১২২.৫০ টাকা দরে ডলার লেনদেন করে আসছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরও আপাতত সেই দামেই স্থিতি দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, প্রকৃত বাজারভিত্তিক হার কার্যকর করতে হলে স্বচ্ছ ও নমনীয় নীতিমালার প্রয়োজন, যাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ