নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠনের সিদ্ধান্ত সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ২২:০৪আপডেট : ১৮ মে ২০২৫, ২২:২৭

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর পরিচালনায় একটি স্বাধীন ও পেশাদার বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১৮ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে নগদে যেসব অনিয়ম হয়েছে, তার অনেকটাই চিহ্নিত করা গেছে। সেই সুযোগে হঠাৎ করে একটি প্রভাবশালী মহল প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার তাদের নগদ থেকে সম্পূর্ণভাবে বাদ দেবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নগদকে পুনর্গঠন করে একটি স্বতন্ত্র ও স্বাধীন বোর্ডের অধীনে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশ ডাক বিভাগ কিংবা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করবে না। সম্পূর্ণভাবে একটি স্বাধীন ও পেশাদার বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে নগদের কার্যক্রম।

সরকার মনে করছে, এই উদ্যোগের ফলে নগদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং মোবাইল আর্থিক লেনদেনের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা পাবে।

প্রসঙ্গত, নগদ মূলত বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা, যা বিগত কয়েক বছরে ব্যাপক প্রসার লাভ করলেও সাম্প্রতিক সময়ে অনিয়ম ও মালিকানা ঘিরে নানা বিতর্কের জন্ম দেয়।

/জিএম/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের