বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের ১২ দফা ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৪:৩৯আপডেট : ২১ মে ২০২৫, ১৪:৩৯

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে ১২ দফা কর্মপরিকল্পনা সংবলিত ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মো. আবুল কালাম।

তিনি বলেন, আমরা ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের পথে যাত্রা করছি। এই যাত্রায় দরকার দক্ষ, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব। আমরা সেই নেতৃত্বের প্রতিশ্রুতি দিচ্ছি।

সম্মিলিত পরিষদের ঘোষিত ১২ দফা কর্মপরিকল্পনায় রয়েছে–

এসএমই সহায়তা সেলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঠামোগত, আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে। এটি হবে একটি পরামর্শ ও সংস্কারকেন্দ্র; কারখানায় গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ও সেবা সংস্থার সঙ্গে সমন্বয় এবং সংকটময় সময়ে প্রণোদনার ব্যবস্থা করা; শ্রমিক, তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি; একটি গ্রিন ফান্ডিং ডেস্ক গঠন এবং সুদের হার এক অঙ্কে আনার দাবিতে নীতিগত তদবির; ইইউ ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন রফতানি গন্তব্য অনুসন্ধান করা; এলডিসি উত্তরণের পর বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য স্মার্ট রাজস্ব ব্যবস্থা ও সহায়তা কাঠামো গঠন; কাস্টমস, ভ্যাট ও বন্ড ব্যবস্থায় সহজ করা এবং পোশাক খাতে গ্রিন চ্যানেল চালুর উদ্যোগ; ওয়ান-স্টপ রফতানি সহায়তা সেল প্রতিষ্ঠার মাধ্যেমে বিশেষ করে এসএমই ও নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের জন্য কারিগরি সহায়তা ও বাণিজ্যিক বুদ্ধিমত্তা নিশ্চিত করা; আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে ইউনিফাইড কোড অব কনডাক্ট প্রণয়ন; সবুজ রূপান্তরের জন্য কাঠামোগত কর্মপরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তা; নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নেতৃত্ব বিকাশ ও পরামর্শমূলক সহায়তা এবং বিজিএমইএ’র প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, প্রযুক্তি ও সেবার মানোন্নয়ন করা হবে।

সম্মিলিত পরিষদ বলেছে, এটি শুধু একটি অঙ্গীকার নয়, একটি বাস্তবসম্মত রোডম্যাপ। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি